সভাপতির বাণী

বিসমিল্লাহির রাহমানির রাহিম শিক্ষা
জাতির মেরুদণ্ড এবং একটি আলোকিত, মানবিক ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণের প্রধান হাতিয়ার। একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু জ্ঞান বিতরণ করে না; বরং শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে।

১৯০৬ সালে প্রতিষ্ঠিত নারায়ণগঞ্জ বার একাডেমী দীর্ঘ পথপরিক্রমায় শিক্ষা ও জ্ঞানচর্চার এক উজ্জ্বল ঐতিহ্য সৃষ্টি করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি এই প্রতিষ্ঠান অসংখ্য শিক্ষার্থীর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জ বার একাডেমী আজ একটি সুপ্রতিষ্ঠিত ও মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত।

সময়ের পরিবর্তনের সঙ্গে শিক্ষাব্যবস্থায়ও এসেছে ব্যাপক পরিবর্তন। তথ্যপ্রযুক্তির এই যুগে শিক্ষা ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ ও সহজলভ্য করার লক্ষ্যে নারায়ণগঞ্জ বার একাডেমীর নিজস্ব ওয়েবসাইট চালু করা একটি সময়োপযোগী উদ্যোগ। এই ওয়েবসাইটের মাধ্যমে প্রতিষ্ঠানের ইতিহাস, শিক্ষা কার্যক্রম, শিক্ষক-কর্মচারীদের তথ্য, নোটিশ, ফলাফল এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সহজেই শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের কাছে পৌঁছে যাবে।

আমি আশা করি, নারায়ণগঞ্জ বার একাডেমী তার গৌরবময় ঐতিহ্যকে ধারণ করে আধুনিক ও যুগোপযোগী শিক্ষার সমন্বয়ে ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞান, নৈতিকতা ও মানবিকতার আলোয় আলোকিত করে যাবে।

এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধির জন্য সকলের আন্তরিক সহযোগিতা, দোয়া ও শুভকামনা কামনা করছি।

মোঃ রফিক আহমেদ
সভাপতি (এডহক কমিটি)
নারায়ণগঞ্জ বার একাডেমী
খানপুর, নারায়ণগঞ্জ